Logo

বিশ্বকাপ মাতিয়ে ফের ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ১৫:৪৪
বিশ্বকাপ মাতিয়ে ফের ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব আবারও ঢাকায় আসছেন। আগামী ৫ নভেম্বর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংগীত পরিবেশন করবেন তিনি।

বিজ্ঞাপন

এ বছরের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও সঞ্জয় দেবের পারফরম্যান্স দেশের জন্য গৌরবের উপলক্ষ হয়ে ওঠে। বিশ্বকাপের জন্য গান করার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ মাতান এই সংগীতশিল্পী। বিশ্বকাপের পর ঢাকায় কনসার্টেও অংশ নিয়েছিলেন তিনি।

এবার এক বিশেষ ভিডিও বার্তায় সঞ্জয় নিজেই বাংলাদেশে আসার খবর জানিয়েছেন। টেকনোর বিশেষ অতিথি পারফর্মার হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে তিনি উচ্ছ্বসিত।

ভিডিও বার্তায় সঞ্জয় বলেন, ‘ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ।’

বিজ্ঞাপন

আয়োজনটির পৃষ্ঠপোষক টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল ও মিউজিকের এমন এক শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তাই আমরা চাই, উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস আর স্মরণীয় মুহূর্তে ভরপুর হয়ে উঠুক, যা তাদের মনে থেকে যাবে দীর্ঘদিন।’

উল্লেখ্য, ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD