মা হারালেন চিত্রনায়িকা পপি, ঢালিউডে শোক

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ভোরে রাজধানীর নিকেতনের একটি মসজিদে মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ ফ্রিজিং ভ্যানে করে খুলনায় গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গুলশানের নিকেতনে নিজের বাসায় হঠাৎ স্ট্রোক করেন মরিয়ম বেগম। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাঁকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
এদিকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গন ও জনসমাগম থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা পপি। সহকর্মীদের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই বলে জানা গেছে। মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢালিউড অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন পপি। তাঁর অভিনীত বিভিন্ন চলচ্চিত্র তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। তবে দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্রজগৎ থেকে আড়ালে রয়েছেন।








