Logo

ক্যানসারে নিভে গেল মডেল-অভিনেত্রী তুলনার জীবনপ্রদীপ

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৬, ১৮:২৩
ক্যানসারে নিভে গেল মডেল-অভিনেত্রী তুলনার জীবনপ্রদীপ
ছবি: সংগৃহীত

স্তন ক্যানসারের সঙ্গে প্রায় ছয় মাসের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। ৩৯ বছর বয়সে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

তুলনার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর মা আমেনা বেগম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তুলনাকে দাফন করা হয়েছে।

জানা গেছে, তুলনা স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। রোগ শনাক্ত হওয়ার পর থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গত ২০ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। তবে তত দিনে ক্যানসার তাঁর শরীরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে।

আরও পড়ু

বিজ্ঞাপন

অস্ত্রোপচারের পর দুদিন তুলনার অবস্থা ভালোই ছিল। পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শুক্রবার সকাল থেকেই তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার হার্ট অ্যাটাকও হয়। এরপর আর তাকে বাঁচানো যায়নি। রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায় তিনি একটা সময় সরব ছিলেন। তার মৃত্যুতে শোবিজের অনেক সহকর্মী শোকপ্রকাশ করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD