Logo

মায়ামিতে মেসিকে দেখে মুগ্ধ অভিনেত্রী সামিরা খান মাহি

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৬, ১৬:০৭
মায়ামিতে মেসিকে দেখে মুগ্ধ অভিনেত্রী সামিরা খান মাহি
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ভক্ত অভিনেত্রী সামিরা খান মাহি। প্রিয় তারকাকে সামনে থেকে দেখা এবং তাঁর খেলা উপভোগ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে মেসিকে দেখার সেই বিশেষ অভিজ্ঞতা ভাগ করে নেন মাহি। ছবিগুলোতে যুক্তরাষ্ট্রের মায়ামির নু স্টেডিয়ামে দুই বান্ধবীর সঙ্গে দেখা যায় তাঁকে। তাঁদের মধ্যে ছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবিগুলোতে তিন বান্ধবীর উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্ত ফুটে উঠেছে। একটি ছবিতে দেখা গেছে মেসিকেও

পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, ‘হুট করে মায়ামিতে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব, এটা কখনো কল্পনাও করিনি। নিঃসন্দেহে ব্যাপারটা আমার ভাবনার বাইরে ছিল।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ১৫ অক্টোবর নু স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল মেসির দল ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসি গোল না পেলেও ২-০ ব্যবধানে জয় পায় তাঁর দল। সেই ম্যাচের গ্যালারিতেই উপস্থিত ছিলেন মাহি ও মিথিলারা। কয়েক দিন পর সেই স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

এর আগে ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মাহি ও মিথিলা। ওই সফরে দেশটির বিভিন্ন শহর ঘুরে দেখার সুযোগ হয় তাঁদের। সেই ভ্রমণের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকল মেসিকে সরাসরি দেখা এবং তাঁর খেলা উপভোগ করা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD