Logo

মাঝেমধ্যে বিরতি দরকার হয়: সামিরা খান মাহি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩১
মাঝেমধ্যে বিরতি দরকার হয়: সামিরা খান মাহি
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নাটকের ব্যস্ত শিডিউল এবং নিয়মিত শুটিংয়ের চাপের কারণে অভিনেত্রী কিছুটা বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে একটি বার্তা শেয়ার করেছেন, যেখানে তিনি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে মাঝে মাঝে থামার প্রয়োজন অনুভব করছেন। তিনি লিখেছেন, “প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।”

অভিনেত্রী স্পষ্ট করেছেন, এটি কোনো স্থায়ী বিদায় নয়। তিনি আরও বলেন, “তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরবো, ইনশাআল্লাহ।”

বিজ্ঞাপন

মাহির পোস্টের নিচে ভক্তরা তাকে শুভকামনা জানাচ্ছেন। কেউ বলছেন, কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার অনেকে তার দ্রুত পর্দায় ফেরার অপেক্ষায় আছেন। তবে মাহি বিরতির বিস্তারিত কারণ সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD