দেশবাসীর কাছে ভোট চাইলেন সামিরা খান মাহি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এবার বিশ্বমঞ্চের প্রতিযোগিতায় নামছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফ্যান ভোটিং শুরু হওয়ায় দেশবাসীর কাছে ভোট ও সহযোগিতা চেয়েছেন তিনি। বাংলাদেশের অবস্থান শীর্ষে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন এই সুন্দরী।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সমর্থকদের উদ্দেশে এ আহ্বান জানান মাহি।
পোস্টে তিনি লেখেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে! আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’
যেভাবে ভোট দেবেন মাহিকে
বিজ্ঞাপন
ভক্ত ও সমর্থকদের জন্য ভোট দেওয়ার পদ্ধতিও জানিয়েছেন তিনি। এ জন্য অনুসরণ করতে হবে তিনটি ধাপ—
১. App Store অথবা Google Play Store থেকে MU FAN অ্যাপ ডাউনলোড করতে হবে।
২. অ্যাপটি চালু করে Vote অপশনে প্রবেশ করতে হবে।
বিজ্ঞাপন
৩. Miss Universe Bangladesh নির্বাচন করে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে জমকালো আয়োজনে সামিরা খান মাহিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেওয়া হয়। গত বছরের বিজয়ী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা বিজয়ীর মাথায় এই মুকুট তুলে দেন।
এই খেতাব জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে বসতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে মুকুট জয়ের লড়াইয়ে অংশ নেবেন বাংলাদেশের এই প্রতিনিধি।
বিজ্ঞাপন
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন। তবে বিশ্বমঞ্চে তাঁদের কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি। এবার সামিরা খান মাহিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ভালো অবস্থান অর্জন করবে—এমন আশায় রয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।








