Logo

প্রকৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে প্রভা, শ্রীলঙ্কায় কোথায় গেলেন?

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৩:২৭
প্রকৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে প্রভা, শ্রীলঙ্কায় কোথায় গেলেন?
ছবি: সংগৃহীত

অভিনয়ে দীর্ঘদিন ধরে অনিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজের ব্যস্ততার বাইরে নিজের পছন্দমতো জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। আর সেই জীবনের অন্যতম অনুষঙ্গ ভ্রমণ। কখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই অজানার পথে বেরিয়ে পড়েন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে কালো পোশাক ও সানগ্লাসে দেখা যায় তাকে। পেছনে চোখে পড়ে প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এক দৃষ্টিনন্দন স্থাপনা।

কিন্তু কোথায় ঘুরতে গেলেন প্রভা? তার পোস্ট থেকেই জানা গেল সে তথ্য। শ্রীলঙ্কায় ঘুরতে গেছেন তিনি। আর নতুন ছবিগুলো তুলেছেন দেশটির বিখ্যাত স্থান ‘নাইন আর্চ ব্রিজ’-এ। শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা এবং ডেমোদরা রেলস্টেশনের মাঝে অবস্থিত এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন প্রভা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছিলেন। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্র সৈকত থেকে ভিডিও বার্তা দিয়ে জানান, একাই ঘুরে গেছেন সেখানে।

ভিডিওতে একা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কিভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুগুলা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD