এক সময় গরিব ছেলে পছন্দ ছিল: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা পর্দায় এখন তুলনামূলক অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। বিভিন্ন পোস্টের মাধ্যমে নিয়মিতই অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত পছন্দ এবং বেড়ে ওঠার সময়কার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
পডকাস্টে নিজের পুরোনো পছন্দের কথা বলতে গিয়ে প্রভা জানান, একসময় গরিব ছেলে তার পছন্দ ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়, আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম কষ্টে বড় হয়েছি বাবা ভাই বোনদের এভাবে মানুষ করেছে।’
নিজের বেড়ে ওঠার সময়কার স্বভাব নিয়েও কথা বলেন প্রভা। তিনি জানান, ছোটবেলায় বেশ আলমাদি ছিলেন এবং একটা সময় ঠিকভাবে কথা বলতেও পারতেন না। তার ভাষায়, ‘আমি বেশ আল্মাদী ছিলাম, এরকম একটা সময় ছিল প্রপারলি কথা বলতে পারতাম না।’
নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘এতো কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রভা জানান, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছ থেকে অতিরিক্ত আদর পাওয়ার কারণে তার পরিপক্বতা কিছুটা দেরিতে এসেছে। বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও তিনি অনেক আদর পেয়েছেন বলে জানান। অভিনয়ে আসার পর ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলতে শেখেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে অভিনয়ে অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বড় একটি অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রভার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটিও। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।








