Logo

‘সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন’, প্রযোজনায় নতুন যাত্রা বুবলির

profile picture
বিনোদন ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬, ১৫:২৩
‘সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন’, প্রযোজনায় নতুন যাত্রা বুবলির
ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র প্রযোজনায়ও নিজের অবস্থান তৈরি করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

বিজ্ঞাপন

প্রথম প্রযোজিত কাজের এমন স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির পোস্টার প্রকাশের পাশাপাশি নতুন এই উদ্যোগে সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

নিজের পোস্টে বুবলী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা”, নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Panorama Talent Section-এ। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’

নতুন এই অর্জনকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় বুবলীর এই পদক্ষেপ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। বিগ প্রোডাকশন্সের প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’র মাধ্যমে দর্শকদের সামনে নতুন ধরনের কাজ তুলে ধরার প্রত্যাশা করছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD