চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মা হলেন অভিনেত্রী সামান্থা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। ৩৯ বছর বয়সে প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত সামান্থা ও তাঁর স্বামী নির্মাতা রাজ নিদিমোরু।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন সামান্থা। একই সঙ্গে প্রকাশ করেন নবজাতকের নামও। তাঁদের ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
সন্তানের ছোট্ট হাত নিজেদের হাতের মধ্যে রাখা একটি আবেগঘন ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবির সঙ্গে তিনি লেখেন, “আমাদের সুন্দর ছোট্ট ছেলে দেব নিদিমোরু। আমাদের হৃদয় আজ সবচেয়ে বেশি আনন্দে ভরে উঠেছে।”

২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের পরিচয় হয়। পরবর্তী সময়ে ‘সিটাডেল: হানি বানী’ সিরিজেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কাজের সূত্রে গড়ে ওঠা সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।
বিজ্ঞাপন
এদিকে সামান্থার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিনোদন অঙ্গনের তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। তাঁদের মধ্যে রয়েছেন নয়নতারা, রাকুল প্রীত সিং, তামান্না ভাটিয়া ও নেহা ধুপিয়াসহ আরও অনেকে। নতুন অতিথিকে ঘিরে সামান্থা ও রাজের জীবনে এখন আনন্দের আবহ।
তথ্য সূত্র : বলিউড বাবল








