জেন-জিদের বুদ্ধিমত্তায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী

নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে নিজের মেয়ে শোরার সঙ্গে সময় কাটানো এবং তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করার পর জেন-জি প্রজন্ম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।
বিজ্ঞাপন
অভিনেতার মতে, বর্তমান সময়ের তরুণ-তরুণীরা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি স্মার্ট এবং বিশ্ব সম্পর্কে তাদের জানাশোনার পরিধিও বিস্তৃত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন প্রজন্মের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন নওয়াজুদ্দিন। তার মতে, ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও জানার আগ্রহ সত্যিই প্রশংসনীয়।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার মনে হয় আজকের জেন জি, বিশেষ করে ১৫, ১৬, ১৭ ও ১৮ বছর বয়সী ছেলেমেয়েরা খুবই স্মার্ট। বিশ্বের সাথে তাদের এমন এক ধরনের পরিচয় রয়েছে যা আমাদের কখনও ছিল না। আমরা কখনও আমাদের বাবা-মাকে প্রশ্ন করিনি, এমনকি কথা বলার সময় তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহসও করিনি।’
বিজ্ঞাপন
বর্তমান প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের পার্থক্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘তবে এই তরুণরা সরাসরি আমাদের প্রশ্ন করে। আরেকটি বিষয় হলো, তারা সারা বিশ্বের সিনেমা দেখেছে। আজকাল যেকোনো তরুণ এমন কিছু দেখে থাকতে পারে যা আপনি হয়তো দেখেনইনি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের মেয়ে শোরার প্রসঙ্গেও কথা বলেছেন এই অভিনেতা। মেয়ের জানাশোনা ও বিশেষ করে অভিনয় সম্পর্কে তার আগ্রহ দেখে বিস্মিত হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
নওয়াজুদ্দিনের ভাষায়, ‘তারা অনেক কিছু জানে। তাদেরকে হালকাভাবে নেওয়া যায় না। আমিও তো তাই করতাম। কিন্তু যখন আমি অবশেষে তার দিকে তাকালাম, যখন আমার মেয়েকে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে ও আসলেই অনেক কিছু জানে, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে। কেন? কারণ আমার মনে হয়, মাত্র তিন-চার বছরে ও আমার চেয়েও সারা বিশ্বের বেশি সিনেমা দেখেছে।’
এদিকে অভিনয়েও বাবার পথ অনুসরণ করছে শোরা। নওয়াজুদ্দিনের সঙ্গে ‘নাকাব’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেক হয়েছে তার। নাটকটি নিয়ে যুক্তরাষ্ট্রের নয়টি শহরে মঞ্চায়নে অংশ নিয়েছেন বাবা-মেয়ে।
অন্যদিকে, নওয়াজুদ্দিনের সাম্প্রতিক কাজের তালিকায় রয়েছে ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডারস’। এ ছাড়া আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্নার সঙ্গে ‘থাম্মা’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
বিজ্ঞাপন
আগামীতে তাকে দেখা যাবে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’ ও ‘সঙ্গিন’ সিনেমায়। নতুন প্রজন্মের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মেয়ের অভিনয়জ্ঞান নিয়ে অভিনেতার মন্তব্য ইতোমধ্যে বিনোদন অঙ্গনে আগ্রহ তৈরি করেছে।








