Logo

বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

profile picture
বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ২০:১৭
বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। চলতি ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন তিনি—এমন গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার কথিত বিয়ের একটি কার্ড। তবে বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বলে রহস্য আরও বাড়িয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি কলকাতার একটি প্রচারমূলক অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হন মিমি। এ সময় তার বিয়ের গুঞ্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কার্ড নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে বিস্ময় প্রকাশ করে তিনি জানতে চান, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’

ছড়িয়ে পড়া কথিত বিয়ের কার্ডটিতে বর-কনের ছবির পাশাপাশি দেখা গেছে তিনটি সারমেয়র ছবিও। মিমির পোষ্য চিকু, জুনিয়র-ম্যাক্স ও জাদুর সঙ্গে পরিচিত ভক্তদের কাছে কার্ডটির এই বিশেষ দিকটি বাড়তি কৌতূহল তৈরি করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিয়ের প্রসঙ্গে নিজের স্বভাবের কথা তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

মিমির এমন মন্তব্যের পর তার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। তবে অভিনেত্রী এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

টালিউডের বিভিন্ন সূত্রের বরাতে আলোচনায় এসেছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD