কয়েক মাস পর প্রকাশ্যে মারিয়া মীম, জানালেন আড়ালে থাকার কারণ

দীর্ঘ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল মারিয়া মীম। নতুন কাজের খবরও প্রকাশ্যে আসেনি তার। এ নিয়ে ভক্তদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়। অবশেষে একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের আড়ালে থাকার কারণ জানিয়েছেন তিনি। মীমের দাবি, হ্যাকারদের আক্রমণে ফেসবুক আইডি ও পেজ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
গতকাল রাতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। এ সময় কাজের বর্তমান অবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমের সংকট, দীর্ঘদিন আড়ালে থাকা এবং নিজের ওজন বৃদ্ধি নিয়ে কথা বলেন তিনি।
মারিয়া মীম জানান, কয়েক মাস ধরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজ নিজের নিয়ন্ত্রণে নেই। ফলে নতুন কাজের প্রচার কিংবা সেগুলো দর্শকদের সামনে তুলে ধরতে পারছেন না। অথচ এ সময়ের মধ্যে দেশে ও দেশের বাইরে বেশ কিছু নাটক এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।
বিশেষ করে ইউরোপ ও লন্ডনে কয়েকটি মিউজিক ভিডিওর শুটিং করেছেন বলে জানান মীম। কাজগুলো প্রকাশের প্রস্তুতি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের সমস্যার কারণে সেগুলোর প্রচার আটকে রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখন আপাতত কোনো কাজই করছি না। আপনারা দেখতে পারবেন, কয়েক মাস ধরে আমার ফেসবুক পেজ নেই, আইডি নেই। আমি যখনই দেশের বাইরে যাই, তখনই আমাকে অ্যাটাক করা হয়। হ্যাকারদের কারণে আসলে ভালো নেই। দেশে ফিরে কয়েকটি নাটক করেছি, ইউরোপ ও লন্ডনে কিছু মিউজিক ভিডিওর কাজও করেছি। কিন্তু শুধু আমার পেজের সমস্যার কারণে সেগুলো রিলিজ দিতে পারছি না। ঠিক হয়ে গেলে অবশ্যই আমার কাজগুলো দেখতে পারবেন।’
নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে চালু থাকা বিভিন্ন অ্যাকাউন্ট নিয়েও ভক্তদের সতর্ক করেছেন তিনি। মীমের ভাষ্য, বর্তমানে তার নামে যেসব ফেসবুক আইডি ও পেজ দেখা যাচ্ছে, সেগুলোর কোনোটিই তার ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। সবগুলোই ভুয়া। নিজের আসল আইডি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
দীর্ঘদিন প্রকাশ্যে না আসার কারণ ব্যাখ্যা করে মীম বলেন, পেজ হারানোর বিষয়টি তাকে মানসিকভাবে বেশ হতাশ করেছিল। এ কারণে জনসমক্ষে আসার আগ্রহও হারিয়ে ফেলেন তিনি।
বিজ্ঞাপন
তার ভাষায়, ‘আমার পেজ না থাকার কারণে মনটা খুব খারাপ ছিল। আমি আর কতবার পেজ তৈরি করব? আমার নামে যত পেজ ও আইডি দেখছেন, একটাও আমার নয়। সবগুলো ফেক। আমার আসল আইডি ফেরত পাওয়ার চেষ্টা চলছে।’
ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সময় বিভিন্ন বাধার মুখে পড়ার আক্ষেপও জানিয়েছেন এই অভিনেত্রী। মীম বলেন, ‘আমি যখনই একটু উপরের দিকে উঠতে চাই, আমাকে টেনে নামানো হয়।’
অন্যদিকে সাম্প্রতিক সময়ে তার ওজন বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে মীম জানান, ইচ্ছা করেই কিছুটা ওজন বাড়িয়েছেন তিনি। এর পেছনে মানসিক চাপ কিংবা অন্য কোনো বিশেষ কারণ নেই। দীর্ঘদিন একই রকম শারীরিক গঠনে থাকার পর ওজন বাড়লে তাকে কেমন দেখায়, সেটি দেখার আগ্রহ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি ইউরোপ ও লন্ডন সফরও করেছেন মারিয়া মীম। ভ্রমণের অভিজ্ঞতা জানাতে গিয়ে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন তিনি। ইউরোপের মধ্যে সুইজারল্যান্ডসহ আরও একটি জায়গা তার ভালো লেগেছে বলে জানান। পাশাপাশি লন্ডন সফরও উপভোগ করেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১৮ সালে একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন মারিয়া মীম। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি। ২০২১ সালে ‘হ্যালো সোহানা’ ওয়েব ফিল্মেও অভিনয় করেন। ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১৯ সালে অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এ ছাড়া ২০২২ সালে একটি নাটকের শুটিং সেটে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি।








