Logo

অভিনয়ের কাজে আর যুক্ত হতে চান না প্রভা

profile picture
বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৪:০৭
অভিনয়ের কাজে আর যুক্ত হতে চান না প্রভা
ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায় এসেছেন নিজের ব্যক্তিগত জীবন ও অভিনয় নিয়ে দেওয়া মন্তব্যের কারণে। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত অভ্যাস এবং ওসিডি (অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার) থাকার বিষয়টি তুলে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন

প্রভা জানিয়েছেন, এখন থেকে আর যেকোনো ধরনের নাটক বা অভিনয়ের কাজে যুক্ত হতে চান না। বরং নিজের শিল্পীসত্তার তৃপ্তি আসে, এমন বাছাই করা কাজেই মনোযোগ দিতে চান। দীর্ঘদিন ধরে নানা ধরনের চরিত্র ও কাজের সঙ্গে যুক্ত থাকার পর এখন অভিনয়ের ক্ষেত্রে নিজের পছন্দকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

কাজের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রভা বলেন, ‘আমার একটা সময় পর্দায় প্রয়োজন ছিল। এখন আমি ফিল করি, আমার যে শিল্পীসত্তা, সেটা আসলে কাজে লাগাতে চাই। যে কাজ করে আমি তৃপ্তি পাব, যে কাজ করে আমার মনে হবে, আমি একজন অ্যাক্টর এবং এই কাজটা করে মনে হয়েছে ভালো কাজ করেছি। কারণ বহু বছর ভালো কাজ, খারাপ কাজ, অনুরোধের কাজ; সব রকমের কাজ আমাকে করতে হয়েছে। আমি এখন আর এসব কাজ করতে চাই না।’

অনুষ্ঠানে নিজের ওসিডি এবং জীবনযাপনের অভ্যাস নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। প্রভার ভাষ্য, শুটিংয়ের পরিবেশের সঙ্গে সব সময় মানিয়ে নেওয়া তার জন্য সহজ হয় না। বিশেষ করে সিগারেটের গন্ধে অস্বস্তি অনুভব করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি বারবারই বলি, আমি খুব একটা শুটিং ফ্রেন্ডলিও না। কারণ আমার প্রচুর ওসিডি আছে। সিগারেটের গন্ধও আমাকে প্রভাবিত করে। আমি খুব শান্তিপ্রিয় মানুষ এবং খুব নিয়ম মেনে জীবনযাপন করতে পছন্দ করি। সকালে ঠিক সময়ে উঠব, অফিসে যাব, অফিস থেকে জিমে যাব। এরপর বাসায় ফিরে ১০টা-১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। এই জীবনটা আমি অনেক উপভোগ করি।’

বিজ্ঞাপন

এদিকে অনুষ্ঠানে ভ্রমণের অভ্যাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের বিষয়েও কথা বলেছেন প্রভা। তিনি জানান, কাজের ব্যস্ততার কারণে খুব বেশি ছুটি পাওয়া হয় না তার। তবে কাজের প্রয়োজনে কিংবা ব্যক্তিগত আগ্রহ থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যান।

সম্প্রতি শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতাও তুলে ধরেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে পুরোনো ভ্রমণের ছবি ও ভিডিও প্রকাশ করায় অনেকের ধারণা হয়, তিনি প্রায়ই দেশের বাইরে অবস্থান করেন। তবে প্রভার দাবি, কাজের ব্যস্ততার কারণে অনেক সময় আগের তোলা ছবি ও ভিডিও পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ফলে তার বিদেশ ভ্রমণের সংখ্যা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD