Logo

ভয়ে রাতে ঘুমাতে পারেন না মিমি চক্রবর্তী

profile picture
বিনোদন ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ২০:১৪
ভয়ে রাতে ঘুমাতে পারেন না মিমি চক্রবর্তী
ছবি: সংগৃহীত

অভিনয়ে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে এখনও এক ধরনের অজানা ভয় ও উদ্বেগ কাজ করে ভারতের টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর মনে। নতুন চরিত্র, অপরিচিত সেট এবং নতুন সহকর্মীদের সঙ্গে কাজের আগে এই অস্বস্তি তৈরি হয় তার মধ্যে। এমনকি শুটিংয়ের আগের রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন মিমি। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরু করার আগে তার মধ্যে সেই অজানা ভয় এখনও কাজ করে।

শুটিংয়ের প্রথম দিন তাই কিছুটা আগেই সেটে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন মিমি। সেখানে গিয়ে কারা কাজ করছেন, সবাই প্রস্তুত কি না এবং পুরো পরিবেশ কেমন—এসব আগে থেকেই দেখে নেন তিনি। এতে নতুন জায়গা ও মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তার অস্বস্তি কিছুটা কমে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিমির ভাষ্য অনুযায়ী, নতুন সিনেমার কাজ শুরুর আগে পরিবেশ এবং সহকর্মীদের সম্পর্কে ধারণা নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়। এ কারণেই শুটিংয়ের প্রথম দিন অন্যদের তুলনায় কিছুটা আগে সেটে পৌঁছানো তার অভ্যাসে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আগামী দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর। ছবিটিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী।

এর আগে ‘রক্তবীজ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন মিমি ও আবির। নতুন সিনেমায় আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD