Logo

শাহরুখকে অনন্তের হাতের ইশারা, ‘অসম্মান’ বলছেন নেটিজেনরা

profile picture
বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬, ১৫:১২
শাহরুখকে অনন্তের হাতের ইশারা, ‘অসম্মান’ বলছেন নেটিজেনরা
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে বলিউড বাদশাহ শাহরুখ খান ও শিল্পপতি অনন্ত আম্বানির একটি মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে শাহরুখের কথোপকথনের সময় সেখানে উপস্থিত হন অনন্ত। একপর্যায়ে তার হাতের বিশেষ অঙ্গভঙ্গি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশ এটিকে শাহরুখের প্রতি অসম্মানজনক আচরণ বলে মন্তব্য করছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটিতে চলচ্চিত্র, ক্রীড়া, ব্যবসা ও আধ্যাত্মিক জগতের বহু পরিচিত ব্যক্তিত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন শাহরুখ খান, রণবীর সিং, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, অনন্ত আম্বানি ও সদগুরুসহ অনেকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সদগুরুর সঙ্গে আলিঙ্গনের পর তার হাত ধরে কথা বলছেন শাহরুখ। একপর্যায়ে তাকে করজোড়ে সম্মান জানাতেও দেখা যায়। ঠিক সেই সময় সদগুরুর কাছে এগিয়ে আসেন অনন্ত আম্বানি। শাহরুখের সঙ্গে হাসিমুখে কথা শুরু করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিওর একপর্যায়ে কথোপকথনের মধ্যে অনন্তকে হাত তুলে একটি ইশারা করতে দেখা যায়। তার এই অঙ্গভঙ্গির দৃশ্যটুকু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

বিজ্ঞাপন

নেটিজেনদের একাংশের দাবি, শাহরুখের সঙ্গে কথা বলার সময় অনন্তের এভাবে হাত তোলা যথাযথ আচরণ ছিল না। কেউ কেউ মনে করছেন, হাতের ওই ইশারার মাধ্যমে শাহরুখকে থামার সংকেত দেওয়া হয়েছিল। তাদের মতে, এমন অঙ্গভঙ্গি বর্ষীয়ান এই অভিনেতার প্রতি অসম্মান প্রকাশ করতে পারে।

তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে। অনেকের ধারণা, শাহরুখ ও অনন্তের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই অনন্তের হাতের ইশারাকে সাধারণ কথোপকথনের স্বাভাবিক অংশ হিসেবেই দেখা উচিত। পুরো ভিডিওতে দুজনকেই হাসিমুখে কথা বলতে দেখা গেছে।

এদিকে ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চললেও এখন পর্যন্ত শাহরুখ খান কিংবা অনন্ত আম্বানি—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD