আমার মৃত্যুর পর সব সম্পত্তি পাবে তামিল জনগণ : রজনীকান্ত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের সম্পত্তি নিয়ে সামনে এসেছে ব্যতিক্রমী এক ঘোষণা। মৃত্যুর পর নিজের মালিকানাধীন রাঘবেন্দ্র মণ্ডপমের সম্পূর্ণ সম্পত্তি জনকল্যাণমূলক ট্রাস্টের কাছে হস্তান্তর করতে চান তিনি।
বিজ্ঞাপন
তার ইচ্ছা, এই সম্পদের প্রতিটি পয়সা ব্যয় করা হবে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে। এমনকি এ সম্পত্তি থেকে তার পরিবারের সদস্যরাও কোনো অংশ পাবেন না বলে জানিয়েছেন অভিনেতা।
একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা রজনীকান্ত আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও সমর্থনই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। সেই দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে রজনীকান্ত বলেন, আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার ১ পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।
দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেতা আরও বলেন, টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন এখানকার মানুষ সবসময়েই আমার সিনেমার দেখার জন্য টিকিট কেটেছে।
রজনীকান্তের মতে, তামিলনাড়ুর সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি। সিনেমার টিকিট কিনে দর্শকরা যেভাবে তার পাশে থেকেছেন, সেই অবদানের স্বীকৃতি দিতেই সম্পত্তি জনসেবামূলক কাজে ব্যবহারের পরিকল্পনা করেছেন তিনি।
বিজ্ঞাপন
তার এই ঘোষণায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা এবং সম্পদকে জনকল্যাণে কাজে লাগানোর ইচ্ছার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।








