Logo

ফের আদালতে হাজির পরীমনি, সাংবাদিকের সঙ্গে বিতর্ক নিয়ে যা বললেন

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৩:৫৩
ফের আদালতে হাজির পরীমনি, সাংবাদিকের সঙ্গে বিতর্ক নিয়ে যা বললেন
ছবি: সংগৃহীত

আইনি জটিলতার মধ্যেই আবারও আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। এদিন শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী থানায় করা মাদক মামলার শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হন পরীমনি। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগের দিনের বিতর্ক প্রসঙ্গে কথা বলেন তিনি। পরীমনির দাবি, সেদিন এক সাংবাদিক তাঁর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছিলেন। এ সময় সাংবাদিক পরিচয় ব্যবহার করে অন্যায় আচরণ করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক, তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন পরীমনি। সেদিন এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগও ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। তবে পরীমনির বক্তব্য ছিল, ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এদিকে পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটির সূত্রপাত ২০২১ সালের ৪ আগস্ট। ওই দিন রাজধানীর বনানীতে তাঁর বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

বিজ্ঞাপন

তবে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে উচ্চ আদালত তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন। মামলাটির আইনি প্রক্রিয়া এখনো চলমান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD