Logo

পরীমনি ‘ফ্লপ নায়িকা’, ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ: অপু

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৩:৪৩
পরীমনি ‘ফ্লপ নায়িকা’, ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ: অপু
ছবি: সংগৃহীত

ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার পুরোনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে পাল্টাপাল্টি মন্তব্যের পর এবার পরীমনির সিনেমার সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাস। তিনি দাবি করেছেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি অনুষ্ঠানে পরীমনির ব্যক্তিগত জীবন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে পড়েন অপু বিশ্বাস। জবাবে তিনি বলেন, একজন শিল্পীর জীবনযাপন সব সময় গোছানো হওয়া উচিত। তার এমন মন্তব্য ভালোভাবে নেননি পরীমনি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন পরীমনি। ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। অন্যদিকে অপু বিশ্বাসের বক্তব্যে উঠে আসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যকার পার্থক্যের বিষয়টি। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান অভিনেত্রী।

অপু বিশ্বাসের সেই ভিডিও নিজের ফেসবুক পাতায় শেয়ার করে তাকে কটাক্ষ করেন পরীমনি। পোস্টে অপুকে উদ্দেশ করে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’সহ তীর্যক শব্দ ব্যবহার করেন তিনি। এতে দুই অভিনেত্রীর মধ্যকার বিরোধ নতুন করে আলোচনায় আসে।

বিজ্ঞাপন

এবার একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করেই তার সিনেমার ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘যার ২৫ টি সিনেমার মাঝে ২০ টি সিনেমাই ফ্লপ, ৫ টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

অপুর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনিও। নিজের পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন ‘স্বপ্নজাল’ সিনেমার এই অভিনেত্রী।

দুই তারকার এমন পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করছেন, অভিনয় ও নতুন কাজের খবরের পরিবর্তে ব্যক্তিগত বিরোধ নিয়ে তারকাদের এমন প্রকাশ্য অবস্থান চলচ্চিত্রাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন তৈরি করছে। তবে সিনেমার সাফল্য নিয়ে অপু বিশ্বাসের দেওয়া পরিসংখ্যানের স্বাধীন যাচাই প্রতিবেদনে পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD