Logo

ফুটবলার থেকে পুলিশ কর্মকর্তা, পরীমনির জীবনে আলোচিত যত সম্পর্ক

profile picture
বিনোদন ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ১৮:২০
ফুটবলার থেকে পুলিশ কর্মকর্তা, পরীমনির জীবনে আলোচিত যত সম্পর্ক
অভিনেত্রী পরীমনি | ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনিকে ঘিরে আলোচনা শুধু অভিনয়জগতে সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই কৌতূহল রয়েছে ভক্তদের মধ্যে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা বিভিন্ন সময়ে পরিচিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন—সব মিলিয়ে একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। ফুটবলার, সাংবাদিক, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে পুলিশ কর্মকর্তার সঙ্গেও তার নাম জড়িয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি পরীমনির ব্যক্তিগত জীবনের বিভিন্ন সম্পর্ক ও বিয়ের ইতিহাস নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময় অনলাইন’। সেখানে অভিনেত্রীর জীবনের বিভিন্ন পর্যায়ে আলোচনায় আসা সম্পর্কগুলোর সময়কাল ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

অভিনয়জগতে আসার আগে পরীমনির নাম ছিল শামসুন্নাহার স্মৃতি। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি গ্রামে কেটেছে তার শৈশব। পরবর্তী সময়ে বিনোদনজগতে প্রবেশ করে পরীমনি নামেই পরিচিতি লাভ করেন তিনি।

প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী, ২০১০ সালে পরিবারের সম্মতিতে নিজের খালাতো ভাইকে বিয়ে করেন পরীমনি। তবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায় ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

বিজ্ঞাপন

একই বছর যশোরের ফুটবলার ফিরদৌস কবীর সৌরভের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান অভিনেত্রী। ২০১২ সালের এপ্রিলে তাদের বিয়ে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শোনা যায়, সৌরভের পরিবারের সহযোগিতায় বিনোদনজগতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন পরীমনি। তবে এই সংসারও শেষ পর্যন্ত টেকেনি। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর মডেলিং ও অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে থাকেন পরীমনি। এ সময় এক ফটোসাংবাদিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবরও আলোচনায় আসে। ২০১৫ সালে বড় পর্দায় অভিষেকের পর দ্রুত পরিচিতি পান তিনি।

২০১৭ সালে বিনোদন সাংবাদিক তামিম হোসেনের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশ্যে আসে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাদের বাগদানের কথাও উল্লেখ করা হয়েছিল। তবে সম্পর্কটি বিয়ের পরিণতি পায়নি। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

বিজ্ঞাপন

এরপর ২০২০ সালে পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমনি। বিয়ের খবরটি সে সময় বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়। তবে মাত্র পাঁচ মাসের মধ্যেই তাদের দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরে।

পরবর্তী সময়ে ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০২২ সালের জানুয়ারিতে মা হতে যাওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। একই সঙ্গে শরীফুল রাজের সঙ্গে বিয়ের বিষয়টিও সামনে আনেন তারা।

পরে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য। একসময় এই দম্পতিকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও পরবর্তী সময়ে সম্পর্কে দূরত্ব বাড়ে। শেষ পর্যন্ত আলাদা হয়ে যান পরীমনি ও শরীফুল রাজ।

বিজ্ঞাপন

অভিনেত্রীর সঙ্গে আলোচনায় আসা আরেক ব্যক্তি হলেন ডিএমপির তৎকালীন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাকলায়েন। ২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। ওই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এডিসি সাকলায়েন। পরবর্তী সময়ে তার সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনাকে কেন্দ্র করে সাকলায়েনের চাকরিজীবনেও জটিলতা তৈরি হয় এবং তিনি চাকরি হারান।

এ ছাড়া বিভিন্ন সময়ে পরীমনির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে কয়েকজন শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদের নামও আলোচনায় এসেছে। যদিও এসব আলোচনার সবকটির বিষয়ে নিশ্চিত তথ্য বা আনুষ্ঠানিক স্বীকৃতি নেই।

প্রেম, বিয়ে ও বিচ্ছেদের নানা অধ্যায় নিয়ে পরীমনিকে ঘিরে আগ্রহ নতুন নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদন ও অতীতের বিভিন্ন ঘটনা আবারও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাকে সামনে এনেছে। তবে এসব আলোচনার পাশাপাশি অভিনয়জীবনেও নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD