নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশ

জাতীয় সংগীতের অবমাননা ও সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে অশ্লীল বক্তব্য, অভিনয় ও অঙ্গভঙ্গিসহ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল ভাষা বা সংলাপ ব্যবহার, হুমকি দেওয়া, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, স্থিরচিত্র কিংবা গ্রাফিকসসহ যেকোনো মাধ্যমে এমন কোনো কর্মকাণ্ড ধারণ বা প্রদর্শন করা যাবে না, যার শৈল্পিক কিংবা শিক্ষামূলক মূল্য নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং তাকে গালিগালাজ করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এ সময় পরীমনির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে আসা এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে। সব মিলিয়ে তার আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঘটনার আগের দিন আদালত পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরে আদালতে আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পান তিনি।








