অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম

সরকারি চাকরির নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। আগামী ৩০ নভেম্বর থেকে তার অবসর কার্যকর হবে। একই সঙ্গে তিনি এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ করবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. রফিকুল ইসলামের জন্ম ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। সরকারি চাকরির নির্ধারিত বয়স পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৩(১)(ক) ধারা অনুসারে ৩০ নভেম্বর তাকে অবসর দেওয়া হয়েছে।
এ ছাড়া ছুটি পাওনা থাকায় একই আইনের ৪৭ ধারা অনুযায়ী ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১২ মাসের পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি অনুমোদন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৩০ নভেম্বর বিকেলে বর্তমান পদের দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়ে অবসর-উত্তর ছুটিতে যাবেন মো. রফিকুল ইসলাম। এর মধ্য দিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে তার দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।








