তাহসিফ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে গ্রেফতার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, রিমান্ড শুনানির সময় তারা জামিন চাননি। জিজ্ঞাসাবাদে দীপ তদন্তকারীদের সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনজীবীর দাবি, প্রতিবার রিমান্ড শেষে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা বলা হলেও কাউকে জোরপূর্বক স্বীকারোক্তি দিতে বাধ্য করার সুযোগ নেই। এ সময় আসামির মানসিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি। সব দিক বিবেচনা করে দীপের জামিন মঞ্জুরের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।
বিজ্ঞাপন
এর আগে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে দীপকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা যাচাই এবং তদন্তের অগ্রগতি তুলে ধরে পুলিশ জানায়, ঘটনার দিন তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া, ঘোরাফেরা এবং রেস্টুরেন্টে খাবার খাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন দীপ। তবে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গেছেন বলে পুলিশের দাবি।
পুলিশের আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। এরপর তারা একটি মোটরসাইকেল গ্যারেজে যান। পরে জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে নাশতা করেন। সেখান থেকে রাতে তারা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তিনজন বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় ফিরে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় পৌঁছান। পরে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজন ব্যক্তিকে দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।
বিজ্ঞাপন
তদন্তসংশ্লিষ্টদের দাবি, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও জেরিকা তাসনিম দিশার সঙ্গে দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। রিমান্ডে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে বলেও আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেছে পুলিশ।








