Logo

হাইকোর্টে ১৫ দিনে নিষ্পত্তি ৭৩ হাজারের বেশি পুরোনো মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ১৯:৫৬
হাইকোর্টে ১৫ দিনে নিষ্পত্তি ৭৩ হাজারের বেশি পুরোনো মামলা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নেওয়া বিশেষ উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাত্র ১৫ কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও রিট মামলা মিলিয়ে মোট ৭৩ হাজার ৪৯৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় থাকা অসংখ্য বিচারপ্রার্থীর অপেক্ষা কমার পাশাপাশি আদালতের মামলাজট নিরসনে নতুন গতি এসেছে।

শনিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকোর্ট বিভাগের ১২টি ক্রিমিনাল মোশন বেঞ্চে এক দিনেই ৩ হাজার ৭৮৪টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর ফলে বিশেষ কার্যক্রম শুরুর পর মাত্র ১৫ কার্যদিবসে এ ধরনের নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫৮৬টিতে।

বিজ্ঞাপন

এ ছাড়া পুরোনো রিট মামলা নিষ্পত্তির হিসাব যুক্ত করে ক্রিমিনাল মিস ও রিট মামলা মিলিয়ে মোট নিষ্পত্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৯৩টিতে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলার দীর্ঘসূত্রতা কমানো এবং বিচারিক কার্যক্রমে গতি আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেন। এরপর প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে এ কার্যক্রম শুরু হয়। ধারাবাহিকভাবে পরিচালিত এই উদ্যোগে উল্লেখযোগ্যসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘদিন মামলা চলার কারণে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি মানসিক চাপও বাড়ে। বিশেষ কার্যক্রমের মাধ্যমে পুরোনো মামলার নিষ্পত্তি হওয়ায় এসব ভোগান্তি কমার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে আদালতের বিচারাধীন মামলার চাপ কমিয়ে বিচারব্যবস্থাকে আরও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD