শিশুকে যৌন নির্যাতনচেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে মক্তবে আরবি পড়তে যাওয়া এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম নগরকান্দা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মসজিদে খণ্ডকালীন ইমাম এবং মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। সেখানে নামাজ পড়ানোর পাশাপাশি সকালে শিশুদের আরবি শিক্ষা দিতেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২০২৪ সালের ৫ অক্টোবর সকালে মুষলধারে বৃষ্টির কারণে অন্য শিশুরা মক্তবে যেতে পারেনি। এ সময় ভুক্তভোগী শিশুটি একাই আরবি পড়তে মক্তবে যায়।
অভিযোগ অনুযায়ী, এ সুযোগে আরিফুল ইসলাম শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন অংশ টিপে দিতে বলেন এবং কুপ্রস্তাব দেন। শিশুটি রাজি না হলে তাকে ভয়ভীতি দেখিয়ে পোশাক খুলতে বলেন। একপর্যায়ে শিশুটিকে জোর করে বলাৎকারের চেষ্টা করেন তিনি। পরে পানি খাওয়ার কথা বলে শিশুটি বাইরে বেরিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
এরপর পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে। একই দিন শিশুটির অভিভাবক নগরকান্দা থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
পরবর্তী সময় নগরকান্দা থানার এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে আরিফুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত রবিবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। এ ধরনের রায়ের ফলে ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা কমে আসবে।








