গাছের ডালে যুবক, গান থামিয়ে যা বললেন নগরবাউল জেমস

কনসার্টে গান পরিবেশনের সময় গাছের ডালে এক যুবককে দেখতে পেয়ে গান থামিয়ে দেন নগরবাউল জেমস। এরপর শ্রোতাদের উদ্দেশে দেন সতর্কবার্তা। তিনি বলেন, আনন্দ করতে গিয়ে কেউ যেন পরিবেশ নষ্ট না করেন।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে সংগীত পরিবেশন করে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগরবাউল, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নগরবাউলের পরিবেশনার একপর্যায়ে গাছের ডালে এক যুবককে দেখতে পান জেমস। বিষয়টি নজরে আসার পরই গান থামিয়ে দেন তিনি। এরপর দর্শক-শ্রোতাদের উদ্দেশে নিজের অবস্থান পরিষ্কার করে জেমস বলেন, ‘এভাবে গান শুনতে এসে যদি কেউ কোনো রকমের জঘন্য আচরণ করে, তাহলে আমি আর গান করব না। গান হবে আনন্দের জন্য। আনন্দ করো, কিন্তু পরিবেশ নষ্ট করো না।’
বিজ্ঞাপন
কনসার্টে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আনন্দঘন পরিবেশ অক্ষুণ্ণ রাখতেই জেমস এমন বার্তা দেন।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিকেল ৩টায় কনসার্টের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং বিকেল ৪টায় শুরু হবে সংগীত পরিবেশনা। সাতটি ব্যান্ডের অংশগ্রহণে প্রায় সাত ঘণ্টার এই আয়োজন সাধারণ দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত রাখা হয়। ফলে বিনা মূল্যে প্রিয় ব্যান্ডের গান উপভোগের সুযোগ পান সংগীতপ্রেমীরা।








