Logo

কমলা শাড়ি ও সোনালি গয়নায় নজর কাড়লেন চিত্রনায়িকা পূর্ণিমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৮:৪৭
কমলা শাড়ি ও সোনালি গয়নায় নজর কাড়লেন চিত্রনায়িকা পূর্ণিমা
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারও নিজের রূপ ও আভিজাত্যপূর্ণ সাজে মুগ্ধ করেছেন ভক্তদের। কমলা রঙের শাড়ি, সোনালি গয়না আর পরিমিত সাজে ঐতিহ্যবাহী বাঙালি সৌন্দর্যের আবহে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার নতুন ছবিগুলোতে ফুটে উঠেছে রুচিশীল ফ্যাশন ও আভিজাত্যের মেলবন্ধন।

বিজ্ঞাপন

ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’

প্রকাশিত ছবিতে পূর্ণিমাকে দেখা গেছে কমলা ও খয়েরি আভাযুক্ত একটি শাড়িতে। শাড়ির জমিনজুড়ে রয়েছে ছোট ছোট সোনালি নকশা। অন্যদিকে, পাড়ের কারুকাজ সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

শাড়ির সঙ্গে মানানসই ভারী সোনালি গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী। গলায় একাধিক স্তরের অলংকার ও বড় পেনড্যান্ট, কানে ঝুমকা এবং হাতে বালা—সব মিলিয়ে তার সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া। চুল পেছনে পরিপাটি করে বাঁধলেও সামনের কিছু অংশ খোলা রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

কাঁধ ছুঁয়ে থাকা ঢেউখেলানো চুল, কপালের ছোট টিপ, চোখের গাঢ় সাজ এবং কমলা আভাযুক্ত লিপস্টিক তার পুরো লুকে এনেছে ভিন্ন মাত্রা। একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতেও দেখা যায় তাকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। একজন লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এখনকার সুন্দরীরাও আপনার সামনে বেমানান।’

উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD