বেগুনি শাড়িতে পূর্ণিমার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

বেগুনি শাড়িতে সাজা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা। ঐতিহ্যবাহী সাজে আত্মবিশ্বাসী উপস্থিতিতে নতুন করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
বিজ্ঞাপন
ছবিগুলোতে বেগুনি শাড়ির সঙ্গে মানানসই অলংকার ও সাজে দেখা গেছে পূর্ণিমাকে। পরিপাটি চুল আর মায়াবী হাসিতে তার লুকে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়।
ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘ঐতিহ্যের সঙ্গে যখন আত্মবিশ্বাসের মিলন ঘটে, তখনই জাদু তৈরি হয়।’
অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। ভক্তদের অনেকেই তার শাড়ির সাজ, সৌন্দর্য ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।
বিজ্ঞাপন
দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের মুগ্ধ করা পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। নিজের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়মিত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার বেগুনি শাড়ির ছবিগুলোতেও তার পরিচিত আকর্ষণীয় উপস্থিতি নজর কেড়েছে।








