‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

গানের জগতে একসময় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্য ঘিরে আলোচনায় এসেছেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে দেওয়া তাঁর ফেসবুক পোস্টটি নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে ন্যান্সি লেখেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। তাঁর এসব বক্তব্য নিয়ে অনুসারীদের মধ্যে বিভিন্ন সময় আলোচনা তৈরি হয়েছে।
এবারও সংক্ষিপ্ত অথচ সরাসরি ভাষায় শেখ হাসিনাকে উদ্দেশ করে নিজের অবস্থান তুলে ধরেছেন ন্যান্সি। তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।








