Logo

জামায়াতে থাকলে মন খুলে নাচতেও পারতাম: মেঘনা আলম

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৭:২৯
জামায়াতে থাকলে মন খুলে নাচতেও পারতাম: মেঘনা আলম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায়ই মতামত প্রকাশ করেন মেঘনা আলম। এবার বিএনপি ও জামায়াতকে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম অতীতের কিছু বিতর্ক এবং তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের প্রসঙ্গ তুলে ধরেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও ‘পবিত্র হৃদয় ও প্রতিভাবান’ লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর আরও ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’

মেঘনার পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, তাকে ঘিরে ছড়ানো তথ্য এবং রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে সমালোচনার বিষয়গুলো উঠে এসেছে। এসব প্রসঙ্গে সরাসরি বক্তব্যের পাশাপাশি বিদ্রূপাত্মক ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় থাকেন মেঘনা আলম। বিএনপি-জামায়াত, ব্যক্তিগত ছবি এবং নিজের সম্পর্কে ছড়ানো তথ্য—এই তিনটি প্রসঙ্গ এক পোস্টে তুলে ধরায় তার নতুন বক্তব্য ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD