Logo

প্রেমের গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, বললেন ‘আমি যেন বিশ্বসুন্দরী!’

profile picture
বিনোদন ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬, ২১:০২
প্রেমের গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, বললেন ‘আমি যেন বিশ্বসুন্দরী!’
ছবি: সংগৃহীত

কলকাতার বিনোদনজগতের পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। সিনেমা ও টেলিভিশন—দুই মাধ্যমেই অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়েছে স্বস্তিকাকে ঘিরে। শুধু তাই নয়, এসব গুঞ্জনের প্রভাব তার পেশাগত জীবনেও পড়ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। সেখানে মজার ছলে তিনি জানিয়েছেন, সম্পর্কে নয়, বরং গুঞ্জনের মধ্যেই রয়েছেন তিনি।

স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তার ধারাবাহিকেরই নায়ক অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আবার ধারাবাহিকের পরিচালকের সঙ্গেও নাম জড়ানোর খবর ছড়ায়। অভিনেত্রীর কথায়, “আর কিছুই বাকি রইল না। কখনও পরিচালক, কখনও নায়কের সঙ্গে নাম জুড়ে যাচ্ছে আমার। কিন্তু এ সবের মধ্যে একটা গুঞ্জন নিয়েই আমার আগ্রহ রয়েছে। এবং ওই গুঞ্জনটার জন্য মনখারাপও হচ্ছে। আমার অভিনীত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ বন্ধ হতে চলেছে। এটাই গুঞ্জন হলে ভালো হত। কিন্তু সত্যিই তো বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজেকে ঘিরে একের পর এক প্রেমের খবর ছড়ানোয় কিছুটা বিরক্ত হলেও রসিকতা করতে ছাড়েননি অভিনেত্রী। স্বস্তিকা বলেন, ‘আমি যেন বিশ্বসুন্দরী আর ভীষণ প্রতিভাবান! সবাই আমার সঙ্গেই সম্পর্কে জড়াচ্ছেন! কী অদ্ভুত! পরিচালক থেকে নায়ক, কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। ভাগ্যিস আরও উচ্চ মহলের কারও নাম জুড়ে দেওয়া হয়নি।’

স্বস্তিকা জানান, সম্পর্কে জড়ালে তিনি নিজ থেকেই সেটা জানাবেন। তার ভাষ্য, ‘আমার আগেও সম্পর্ক হয়েছিল, সবাই জানতেন। সবারই তো সম্পর্ক হয়। আগামীতেও সম্পর্কে জড়ালে নিশ্চয়ই প্রকাশ করব। সেই সততা আছে আমার।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD