Logo

চলতি মাসেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

profile picture
বিনোদন প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৬:১৭
চলতি মাসেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’
ছবি: সংগৃহীত

তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় একের পর এক সিজনে দর্শকদের মন জয় করেছে এই নাটক। বর্তমানে প্রচারিত হচ্ছে এর পঞ্চম সিজন। তবে এবার এই সিজনের সমাপ্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা নিজেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় কাজল আরেফিন অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১৭তম চ্যাপ্টারই হবে এই সিজনের শেষ পর্ব। একই সঙ্গে শেষ অধ্যায়ে দর্শকদের জন্য বেশ কিছু চমক রাখার কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে কিছুটা বিরতিতে ছিলেন অমি। দাঁত ও গলার সমস্যায় ভোগার পাশাপাশি কয়েক দিন কথা বলতেও অসুবিধা হয়েছে তাঁর। তবে প্রকাশিত ভিডিওতে নির্মাতা জানিয়েছেন, বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। গলার সমস্যাও বেশ উন্নতির দিকে।

পঞ্চম সিজনের সমাপ্তি প্রসঙ্গে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’

বিজ্ঞাপন

তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কোন তারিখে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেননি নির্মাতা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অমির ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। ভিডিওটি প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ে প্রায় সাড়ে আট হাজার প্রতিক্রিয়া জমা পড়ে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়ে যায় ৫০০। পাশাপাশি ভিডিওটির ভিউ প্রায় এক লাখে পৌঁছায়।

দর্শকদের মন্তব্যেও শেষ চ্যাপ্টার ঘিরে নানা প্রত্যাশার বিষয়টি উঠে এসেছে। কেউ রোকেয়া চরিত্রকে আবার পর্দায় দেখতে চাইছেন, কেউ অপেক্ষায় রয়েছেন শিমুলের উপস্থিতির। আবার অনেকের প্রশ্ন, পঞ্চম সিজনের পর নতুন করে ষষ্ঠ সিজন নির্মাণ করা হবে কি না। তবে এসব সম্ভাবনা নিয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি অমি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেক অভিনয়শিল্পী রয়েছেন ধারাবাহিকটিতে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD