ব্যাচেলর পয়েন্টের বাসায় নতুন নারী ডাক্তার, প্রেশার নিয়ে বিপাকে পাশা ভাই!

জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বাসায় হাজির হয়েছেন নতুন এক নারী চিকিৎসক। আর তাঁকে ঘিরেই পাশা ভাইয়ের প্রেশার নিয়ে মজার ইঙ্গিত দিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ১৬তম পর্ব নিয়ে একটি পোস্ট দেন অমি। সেখানে তিনি লেখেন, ‘বাসায় আসলো নতুন মেয়ে ডাক্তার, পাশা ভাইয়ের নাকি প্রেশারে প্রবলেম, বলেন তো হাই নাকি লো।’
পোস্টের সঙ্গে দুষ্টুমির ইমোজিও জুড়ে দেন নির্মাতা। তাঁর এই মজার ক্যাপশন নতুন নারী চিকিৎসকের আগমন এবং পাশা ভাইয়ের প্রেশারের সমস্যাকে ঘিরে দর্শকদের মনে নানা প্রশ্ন তৈরি করেছে।
এদিকে পাশা ভাই চরিত্রে অভিনয় করা মারজুক রাসেলও চিকিৎসকের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাস্যরসাত্মক ক্যাপশন দিয়েছেন। তিনি লেখেন, ‘ডাক্তার প্রেসার মাপে, পাশা ডাক্তাররে মাপে...। লুকে কয়,বাহির-ভিতর একলগে মাপে।’
বিজ্ঞাপন
মারজুক রাসেলের এই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আগ্রহ তৈরি করেছে। তাঁর পরিচিত রসিকতা আর অমির ইঙ্গিতপূর্ণ ক্যাপশন মিলিয়ে নতুন পর্বে পাশা ভাইকে ঘিরে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম জনপ্রিয় চরিত্র পাশা ভাই। মারজুক রাসেলের অভিনয়ে চরিত্রটির কথাবার্তা, অদ্ভুত আচরণ ও বিচিত্র কাণ্ডকারখানা দর্শকদের হাসির অন্যতম উৎস। ধারাবাহিকটির অন্য চরিত্রগুলোর সঙ্গে তাঁর মিথস্ক্রিয়াও প্রায়ই তৈরি করে মজার পরিস্থিতি।
কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে জনপ্রিয়। বন্ধুত্ব, সম্পর্ক ও দৈনন্দিন জীবনের নানা হাস্যরসাত্মক ঘটনা নিয়ে নির্মিত এই সিরিজের নতুন পর্বগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় আসে।
বিজ্ঞাপন
তবে নতুন নারী চিকিৎসককে ঘিরে পাশা ভাইয়ের গল্প কোন দিকে এগোবে, আর তাঁর প্রেশারের সমস্যার পেছনে কী কারণ রয়েছে—তা জানতে অপেক্ষা করতে হবে সিজন ৫-এর ১৬তম পর্বের জন্য।








