প্রাক্তন স্ত্রীর বিয়েতে বিশেষ দায়িত্ব পালন করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত এই তারকা প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে শুধু উপস্থিতই ছিলেন না, বরং পালন করেছেন বিশেষ দায়িত্বও।
বিজ্ঞাপন
এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও সেখানে উপস্থিত ছিলেন টোবি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সংসার শুরু করলেন জেনিফার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেনিফারের বিয়েতে হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকার উপস্থিতিও ছিল আলোচনায়। অতিথিদের মধ্যে ছিলেন র্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।
টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তাঁর বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর নতুন জীবনের বিশেষ দিনে তাঁর পাশে থাকার বিষয়টি নজর কেড়েছে অনেকের।








