Logo

১৫ বছর পর ফিরছে বিদ্যা বালানের আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’

profile picture
বিনোদন ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬, ১৪:৫৫
১৫ বছর পর ফিরছে বিদ্যা বালানের আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’
ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। ২০১১ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান অভিনীত সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন ছবির অভিনয়শিল্পী, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিদের নাম কিংবা মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর ‘দ্য ডার্টি পিকচার টু’ নির্মাণের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নতুন সিনেমার জন্য তার কাছে একটি শক্তিশালী গল্প রয়েছে, যা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে তিনি আগ্রহী। তবে সিক্যুয়েলের বিস্তারিত তথ্য প্রকাশের বিষয়ে এখনই কিছু জানাতে চাননি এই প্রযোজক।

প্রথম সিনেমায় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের নানা দিক থেকে অনুপ্রাণিত গল্প তুলে ধরা হয়েছিল। সমাজের প্রচলিত ধারণা ও বাধার বিপরীতে নিজের পরিচয় এবং ব্যক্তিস্বাতন্ত্র্য উদ্‌যাপনের বিষয়টি ছবিতে গুরুত্ব পেয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একতা কাপুর প্রথম সিনেমার প্রসঙ্গ টেনে সিল্ক স্মিতার জীবনদর্শনের কথা স্মরণ করেন। তার ভাষ্য অনুযায়ী, সমাজ যাকে কোণঠাসা করতে চেয়েছিল, সিল্ক নিজের মতো করে জীবনযাপন করেছেন এবং সব সময় নিজের সত্তাকে উদ্‌যাপন করেছেন।

বিজ্ঞাপন

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’-এ নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন বিদ্যা বালান। সিনেমাটিতে আরও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। মুক্তির পর ছবিটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

সিক্যুয়েলটি নিয়ে একতা কাপুরের নতুন বক্তব্যের পর সিনেমাটির ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রথম কিস্তির মতো নতুন ছবিতেও কোন তারকারা থাকছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD