Logo

নিউ ইয়র্কের ঝলমলে রাতে পুরস্কার হাতে তারকাদের আনন্দ উদযাপন

profile picture
বিনোদন প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৬:২৯
নিউ ইয়র্কের ঝলমলে রাতে পুরস্কার হাতে তারকাদের আনন্দ উদযাপন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ঝলমলে রাত। হাতে পুরস্কারের ট্রফি, মুখে হাসি আর বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত—এভাবেই ক্যামেরাবন্দী হলেন ঢাকাই শোবিজের চার পরিচিত মুখ। নির্মাতা রায়হান রাফী এবং অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলার উচ্ছ্বাসে ভরা সেই রাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

গত ১০ অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নেন এই চার তারকা। সেখানে প্রত্যেকেই পুরস্কার অর্জন করেন। হাতে ট্রফি নিয়ে রাতের আলোকোজ্জ্বল পরিবেশে একসঙ্গে ছবি তোলেন তাঁরা। তিন অভিনেত্রীর পরনে ছিল নজরকাড়া ঝলমলে পোশাক। অন্যদিকে রায়হান রাফীকে দেখা যায় সাদা টি-শার্ট ও কালো জ্যাকেটে।

পুরস্কার পাওয়ার আনন্দের পাশাপাশি বন্ধুদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার উচ্ছ্বাসও ফুটে উঠেছে তাঁদের পোস্ট করা ছবিতে।

ছবিগুলো প্রকাশ করে সামিরা খান মাহি লিখেছেন, নিউ ইয়র্ক সিটির একটি রাতজুড়ে ছিল অর্জন, বন্ধুত্ব ও দারুণ কিছু স্মৃতি উদযাপনের মুহূর্ত। ভিন্ন একটি শহরে এসে পুরস্কার পাওয়া এবং সেই আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়াকে তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। হাসি-আনন্দে ভরা রাতটির স্মৃতি অনেক দিন মনে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, একই সফরের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তমা মির্জা। ক্যাপশনে তিনি লিখেছেন, বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে এসে একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ এবং নিজেদের অর্জন উদযাপনের অভিজ্ঞতা তাঁদের জন্য বিশেষ। দীর্ঘ পথচলায় একসঙ্গে থাকার মূল্য তুলে ধরে বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলার বন্ধুত্ব দীর্ঘদিনের। ঢাকায় থাকাকালেও তাঁদের প্রায়ই একসঙ্গে আড্ডা দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বন্ধুত্বের নানা মুহূর্ত ভাগ করে নেন তাঁরা।

অন্যদিকে, নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একাধিক প্রকল্পে অভিনয় করেছেন তমা মির্জা। কাজের সূত্রে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা রয়েছে। নিউ ইয়র্কের এই আনন্দঘন রাত তাঁদের পুরস্কার অর্জনের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলোকেও সামনে এনেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD