Logo

এবার রায়হান রাফীকে নিয়ে আবেগঘন বার্তা তমা মির্জার

profile picture
বিনোদন প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১৭:৩২
এবার রায়হান রাফীকে নিয়ে আবেগঘন বার্তা তমা মির্জার
ছবি: সংগৃহীত

অভিনয়ে সাফল্যের স্বীকৃতি পেয়ে পরিচালক রায়হান রাফীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন অভিনেত্রী তমা মির্জা। ‘আমলনামা’য় অভিনয়ের জন্য পুরস্কার অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাফীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে নিজের অনুভূতি তুলে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন

২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা। ‘আমলনামা’য় অভিনয়ের সুবাদে পাওয়া এই স্বীকৃতির জন্য নির্মাতা রায়হান রাফীর সৃজনশীল চিন্তা ও পরিচালনার দৃষ্টিভঙ্গিকে বিশেষভাবে কৃতিত্ব দিয়েছেন অভিনেত্রী।

রাফীর সঙ্গে ছবি পোস্ট করে তমা লেখেন, ‘২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিচালক রায়হান রাফীর প্রতি, যার সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি ‘আমলনামা’য় আমার চরিত্রটিকে এত সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমার ওপর আস্থা রাখা, চরিত্রটি নিয়ে কাজ করার স্বাধীনতা দেওয়া এবং এই ইন্ডাস্ট্রিতে আমার পথচলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি এবং ‘আমলনামা’ টিমের প্রত্যেক সদস্যের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই অর্জন সবসময় আমার হৃদয়ে বিশেষ একটি জায়গা দখল করে থাকবে।’

বিজ্ঞাপন

তমার এই বার্তায় পুরস্কার অর্জনের আনন্দের পাশাপাশি নির্মাতা রায়হান রাফী ও ‘আমলনামা’ টিমের প্রতি তার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার পেছনে পরিচালকের সৃজনশীল ভূমিকার কথাও বিশেষভাবে তুলে ধরেছেন অভিনেত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD