Logo

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী তানজিন তিশা

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, ২১:১২
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী তানজিন তিশা
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাওয়ার পথে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে এতে বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

দুর্ঘটনার পর মানিকগঞ্জে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তানজিন তিশা। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তানজিন তিশা। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড নিয়েও প্রায়ই আলোচনা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD