Logo

যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম, মাথায় সেলাই

profile picture
বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৮:১৮
যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম, মাথায় সেলাই
ছবি: সংগৃহীত

যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সমু চৌধুরী ওই এলাকার প্রয়াত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে আহত হন এই অভিনেতা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়ি ফিরে যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্ত গ্যারেজকর্মী ও আহত অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার বিষয়ে তিনি অবগত নন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD