Logo

‘সময় থাকলে প্রেম করুন’, সমালোচকদের জবাবে স্বস্তিকা

profile picture
বিনোদন ডেস্ক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২২
‘সময় থাকলে প্রেম করুন’, সমালোচকদের জবাবে স্বস্তিকা
ছবি: সংগৃহীত

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক আলোচনার জবাবে সম্প্রতি এক বার্তা দিয়েছেন ভক্ত ও সমালোচকদের উদ্দেশে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি প্রেম এবং ব্যক্তিগত জীবনের বিষয়ে সরাসরি মত প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

স্বস্তিকা লেখেন, “হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেক রকম উত্তর দেব। আপনাদের পোড়া কপাল খিল্লিটাকে খিল্লি ভেবে নিতে পারেন না। এমনভাবে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন।”

তিনি আরও বলেন, সমাজে প্রেমকে অযথা গুরুতর বিষয় হিসেবে দেখা হচ্ছে। সমালোচকদের উদ্দেশে তিনি কড়া সুরে বলেন, “প্রশ্ন করলে উত্তর দেবই—সেটা না পছন্দ হলেই ব্যস! আপনাদের খুশি করার জন্য তো আমি কিছু করব না।”

বিজ্ঞাপন

পোস্টের একাংশে স্বস্তিকা ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহের পরিবর্তে মানুষকে নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন। ফেসবুক ভালো থাকতে দেবে না, আর আমাদের পেছনে লেগে থাকলে আরও লস।”

অভিনেত্রী সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কালীপটকা’-র প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কাজের ব্যস্ততার মাঝেই সোশ্যাল মিডিয়ায় এই সরাসরি জবাব দিয়েছেন, যা তার ভক্তদের কাছে স্পষ্টভাষী অবস্থান হিসেবে দেখা যাচ্ছে। অনেকের ধারণা, ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত চর্চার জবাব দিতে এই বার্তা দিয়েছেন স্বস্তিকা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD