Logo

‘প্রিন্স’ সিনেমায় ভিন্ন রূপে দেখা যাবে ফারিণকে

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৮
‘প্রিন্স’ সিনেমায় ভিন্ন রূপে দেখা যাবে ফারিণকে
ছবি: সংগৃহীত

মেগাস্টার শাকিব খানের অভিনীত ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবিতে তার চরিত্র, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং কলকাতার সিনেমায় সম্ভাব্য কাজ নিয়ে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

শাকিব খানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে ফারিণ জানান, বড় তারকার সঙ্গে কাজ করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র সে কারণেই তিনি ছবিটিতে যুক্ত হননি। তার মতে, চরিত্রের বৈচিত্র্য ও উপস্থাপনাই তাকে বেশি আকৃষ্ট করেছে।

ফারিণ বলেন, এ সিনেমায় তাকে একেবারে বিনোদনধর্মী ও গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে, যার মধ্যে রয়েছে একাধিক স্তর। গল্পে নব্বইয়ের দশকের আবহ ফুটে উঠবে, যদিও সে সময়ে তার জন্মই হয়নি। চরিত্রটি দৃশ্যভেদে পরিবর্তিত হতে থাকবে— এমন সুযোগ একজন অভিনেত্রীর জন্য চ্যালেঞ্জিং ও আনন্দের বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকলেও, নিজের চরিত্রের গভীরতা ও গুরুত্বের কারণেই কাজটি করতে আগ্রহী হয়েছেন বলে জানান ফারিণ।

টালিউডে কাজের প্রসঙ্গে তিনি বলেন, দেব অভিনীত ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ভবিষ্যতে কলকাতায় কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও, চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চান না তিনি। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ফারিণ বলেন, আগে থেকে ঘোষণা দিলে কোনো কারণে কাজ না হলে ভক্তরা হতাশ হন— তাই এখন সতর্ক থাকতে চান।

বিজ্ঞাপন

এদিকে শোনা যাচ্ছে, ‘প্রিন্স’ সিনেমায় ফারিণকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই অভিনেত্রী। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD