কাবা শরিফ প্রাঙ্গণে ছবি প্রকাশ, বিয়ের ইঙ্গিত দিলেন নাজনীন নীহা

ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে আবারও আলোচনায় এসেছেন। পবিত্র মক্কার মসজিদুল হারামে জীবনসঙ্গীর সঙ্গে তোলা ছবি প্রকাশ করে বিয়ের খবরের জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এখনো স্বামীর নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন নীহা। ছবিতে পবিত্র কাবা শরিফের সামনে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা যায়। দুজনেরই মুখ ছিল কাবার দিকে। অন্য একটি ছবিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। সেখানেও পেছনে দৃশ্যমান পবিত্র কাবা শরিফ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ছবির ক্যাপশনে নিজের নতুন অধ্যায়ের শুরু নিয়ে নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’ ক্যাপশনের একদম শেষে তিনি আরও যোগ করেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
বিজ্ঞাপন
তার এই পোস্ট থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
এর আগে এই রহস্যময় ব্যক্তির সঙ্গেই নেপালে ঘুরতে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। নেপাল কিংবা পাকিস্তানি কোনো যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন এর আগেও চাউর হয়েছিল। তবে এবার বিয়ের ইঙ্গিত দিলেও জীবনসঙ্গীর নাম বা পরিচয় এখনও প্রকাশ করেননি অভিনেত্রী। তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছেন।








