নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে, চাকরি হারালেন শিক্ষক

পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগে শিক্ষক মোশাররফ হোসেন মুসাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি তসলিম আরিফ তুষার।
তিনি জানান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা আয়েশা আক্তারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা যায়, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোশাররফ হোসেন মুসার সঙ্গে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে গেলে প্রথমে তিনি বিয়েতে অস্বীকৃতি জানান। পরে গত শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে গোপনে তাদের বিয়ে হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ঘটনাটি জানার পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।








