Logo

সড়কের পাশে ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অতিষ্ঠ জনজীবন

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
৫ নভেম্বর, ২০২৬, ১৮:৩৫
সড়কের পাশে ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অতিষ্ঠ জনজীবন
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি-বারোকান্দি সড়কের পাশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার কারণে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী পথচারী ও আশপাশের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে খোলা জায়গায় বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, পাঁচবিবি পৌরসভার বিভিন্ন হাট-বাজারের বর্জ্য এনে নিয়মিত সড়কের পাশে ফেলা হচ্ছে। জমে থাকা এসব ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। ফলে সড়ক দিয়ে চলাচলের সময় নাক-মুখ ঢেকে রাখতে হচ্ছে পথচারীদের। একই সঙ্গে বর্জ্য থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, পরিকল্পিত ও স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ভোগ এড়ানো সম্ভব। তাই সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণ ও অপসারণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পাঁচবিবি পৌরসভার হাট-বাজারের ময়লা-আবর্জনা এনে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে। বিষয়টি দেখার যেন কেউ নেই। এই সড়ক দিয়ে যাতায়াতের সময় দুর্গন্ধের কারণে নাক-মুখে হাত দিয়ে চলাচল করতে হয়।

বিজ্ঞাপন

গোলাপ হোসেন নামে এক পথচারী বলেন, এখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। বাতাসের সঙ্গে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এলাকাবাসী হিসেবে তারা চান, পৌরসভার বর্জ্য নির্দিষ্ট একটি স্থানে সংরক্ষণ ও ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হোক। অন্যথায় সড়কের পাশে খোলা জায়গায় এসব বর্জ্য ফেলার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাশপিয়া তাসরিন বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত ডাম্পিং স্টেশন দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। এ লক্ষ্যে জমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD