‘সরি ধুয়ে পানি খা’, বয়কট ও হুমকির বিরুদ্ধে পরীমনির ক্ষোভ

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বয়কটের প্রচার, ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি এবং কর্মক্ষেত্রে বাধা সৃষ্টির অভিযোগ তুলে এবার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘ এক ভিডিওবার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি যারা তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করছেন, তাদেরও কড়া জবাব দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি পরীমনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের ডাক দেওয়া এবং বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগ ওঠে। অভিনেত্রীর দাবি, তাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি তার সঙ্গে কাজ করা বিভিন্ন ব্র্যান্ডের মালিকদেরও হুমকি দেওয়া হচ্ছে।
এর মধ্যে গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেন পরীমনি। অনুষ্ঠান শেষে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এসব ঘটনার পর প্রকাশিত ভিডিওতে পরীমনি প্রশ্ন তোলেন, কাউকে শারীরিকভাবে হেনস্তা কিংবা প্রাণনাশের হুমকি দিয়ে কীভাবে ক্ষমা চাইতে বাধ্য করা সম্ভব? তার মতে, ভুলের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি ব্যক্তির নিজস্ব উপলব্ধির ওপর নির্ভর করে। ভয়ভীতি দেখিয়ে ক্ষমা আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আপনি একজন মানুষকে সরি বলাবেন, বা আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। কিন্তু কীভাবে সরি বলাবেন? একজন মানুষের গলা টিপে ধরে, মেরে ফেলার হুমকি দিয়ে কি সরি বলানো যায়? সম্ভব?’
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের ব্যবহৃত একটি গালির প্রসঙ্গ তুলে অভিনেত্রী আরও বলেন, ‘একটা শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলেছি বলে খুবই ভুল করে ফেলেছি! এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে কি আমাকে বলতে হবে, তুমি গালিগালাজ করতে পারবা না? তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে এখানে-সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে!’
যারা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, তাদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তার অভিযোগ, ব্যক্তিগত ইগো থেকে কয়েকজন রাস্তায় নেমে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। এর মাধ্যমে সামাজিকভাবে তাকে হেয় করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
বয়কটের প্রচারণা থেকে এবার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পরীমনির। তার দাবি, প্রথমে তাকে বয়কটের ডাক দেওয়া হলেও তাতে প্রত্যাশিত ফল না পেয়ে এখন বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের ফোন করে তাকে কাজে না নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বয়কট বয়কট শুরু করেছিলেন। দেখেছেন ২৪, ৪৮ কিংবা ৭২ ঘণ্টার মধ্যে কোনো কাজ হচ্ছে না। কারণ আপনাদের বয়কটে তারা মাথা ঘামাচ্ছেন না। তখন কী করলেন? রীতিমতো সশরীরে গিয়ে ভাঙচুর শুরু করছেন। পরীমনি যেখানে যাবে, সেখানে গিয়ে অরাজকতা শুরু করবেন-এটাই কি আপনাদের পরিকল্পনা?’
এ সময় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কিছু মানুষের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি। পরীমনির বক্তব্য, সাংবাদিক পরিচয় দিয়ে যা ইচ্ছা তা করার অধিকার কারও নেই। হাতে ফোন, একটি পেজ ও নিবন্ধন থাকলেই কেউ প্রকৃত সাংবাদিক হয়ে যান না বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ভিডিওর শেষ পর্যায়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে ক্ষোভের সঙ্গে পরীমনি বলেন, ভয় দেখিয়ে কিংবা চাপ প্রয়োগ করে তার কাছ থেকে ক্ষমা আদায়ের চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘সরি ধুয়ে পানি খা।’








