প্রেমের গল্পে ফিরছেন শাকিব খান, নতুন সিনেমার নাম ‘মহব্বত’

সাম্প্রতিক সময়ে অ্যাকশননির্ভর চরিত্রেই বড় পর্দায় বেশি দেখা গেছে শাকিব খানকে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন অ্যাকশন অবতারে হাজির হয়েছেন তিনি। কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রেও দর্শকদের সামনে এসেছেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
এবার সেই অ্যাকশন ঘরানা পেরিয়ে প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন শাকিব। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।
এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে সাফল্য পেয়েছিলেন শাকিব খান। এরপর ‘রাজকুমার’ সিনেমাতেও তাদের কাজ দর্শকদের মধ্যে সাড়া ফেলে। দুই বছরের বেশি সময় পর আবারও এই নির্মাতার সিনেমায় দেখা যাবে শাকিবকে।
শাকিব-হিমেলের নতুন সিনেমার খবর আগে থেকেই জানা গেলেও বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির নাম। এ উপলক্ষে সিনেমাটির একটি টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেন নির্মাতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন। তার হাত ধরে রয়েছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা ‘মহব্বত’। সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও এখনো নায়িকার পরিচয় প্রকাশ করা হয়নি।
সিনেমার নাম ঘোষণার পাশাপাশি মুক্তির সময়ও জানানো হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মহব্বত’-এর।
সিনেমার পোস্টার প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”
বিজ্ঞাপন
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো ‘মহব্বত’-এরও প্রযোজনায় রয়েছেন আরশাদ আদনান। ফলে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনান—এই তিনজনের সফল সমন্বয় আবারও নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছে।
এবার প্রেমের গল্পে শাকিব খানকে কেমনভাবে উপস্থাপন করেন হিমেল আশরাফ এবং নায়িকা হিসেবে কার নাম ঘোষণা করা হয়—সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে।








