নতুন ফ্যাশন লুকে হাজির মেহজাবীন, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

কয়েক দিন আগেই লাল শাড়িতে নববধূর সাজে ভক্তদের নজর কেড়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সাজের রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে ধরা দিলেন তিনি। তাঁর নতুন ফ্যাশন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলোতে তাঁকে কালো রঙের স্লিভলেস বডিকন পোশাকে দেখা যায়। এর সঙ্গে ছিল কালো লেদার জ্যাকেট। খোলা চুল, কালো ক্যাট-আই সানগ্লাস ও হালকা মেকআপে সাজটি পেয়েছে ভিন্ন মাত্রা।
নতুন এই লুকের পেছনের অনুপ্রেরণাও নিজেই জানিয়েছেন অভিনেত্রী। জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ’ থেকে ভাবনাটি নিয়েছেন বলে জানান তিনি। ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ এবং কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ডের শিল্পীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মেহজাবীনের এমন ভিন্নধর্মী সাজ দেখে অনুসারীদের মধ্যে নানা ধরনের মন্তব্য দেখা গেছে। কেউ লিখেছেন, ‘দিন দিন ড্রেসের উন্নতি হচ্ছে’। আবার কারও মন্তব্য, ‘বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করছে’। আরেকজন লিখেছেন, ‘হানিয়া আমিরকে নকল করার চেষ্টা করছে।’ তবে এসব মন্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।
এদিকে অভিনয়জীবনে নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন মেহজাবীন। বর্তমানে সিনেমায় বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। রোম্যান্টিক গল্পের সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন আফরান নিশো।








