নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি মুখার্জি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন ও স্টাইলের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এবার নীল শাড়িতে রাজকীয় সাজে ধরা দিয়ে ফের নজর কাড়লেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন কৌশানি। সেখানে গাঢ় নীল রঙের জমকালো ব্লাউজে দেখা গেছে তাকে। ভারী সিক্যুইন ও মিরর ওয়ার্কের নকশায় তৈরি ব্লাউজটি তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে।
ছবিগুলোর ক্যাপশনে কৌশানি লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর সঙ্গে মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি পরেছেন অভিনেত্রী। শাড়িতে থাকা ভারী এমব্রয়ডারির কাজ তার পুরো সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রাজকীয় আবহ ধরে রাখতে গলায় পরেছেন স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস। সঙ্গে ছিল মানানসই দুল ও চওড়া ব্রেসলেট।
বিজ্ঞাপন
বড় ওয়েভি কার্ল করা চুল এবং স্মোকি মেকআপে কৌশানির লুক পেয়েছে আরও গ্ল্যামারাস আবহ। প্রকাশের পর থেকেই তার ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ আলোচনা চলছে।
বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় কৌশানি মুখার্জির। এরপর একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের পরিচিতি তৈরি করেন তিনি।








