বিয়ের তিন বছর পরও ছবি প্রকাশ না করার কারণ জানালেন তাপসী

বিয়ের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি বা ভিডিও প্রকাশ্যে আনেননি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ডেনমার্কের সাবেক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর বিয়ের আয়োজন ছিল অত্যন্ত ব্যক্তিগত। এবার দীর্ঘ সময় পর বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ না করার কারণ জানিয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
তাপসী ও ম্যাথিয়াসের সম্পর্ক এবং বিয়ে নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন দুজন। ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে বিয়ের আয়োজন নিয়ে বিস্তারিত তথ্য তখনও প্রকাশ করেননি তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও থেকে তাঁদের বিয়ের অনুষ্ঠানের আভাস পাওয়া গেলেও তাপসী নিজে কখনো বিয়ের আনুষ্ঠানিক ছবি কিংবা ভিডিও প্রকাশ করেননি।
বলিউডের পরিচিত অভিনেত্রী হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি জনসমক্ষে না আনার সিদ্ধান্ত নিয়েছিলেন তাপসী। তাঁর মতে, বিয়ের মতো ব্যক্তিগত একটি আয়োজনকে তিনি নিজের মতো করেই রাখতে চেয়েছেন।
প্রায় তিন বছর পর সেই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তাপসীর বক্তব্যে উঠে এসেছে, বিয়ের মুহূর্তকে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রদর্শনীর অংশ না করে ব্যক্তিগত স্মৃতি হিসেবে ধরে রাখতেই তিনি বেশি আগ্রহী ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ম্যাথিয়াসের সঙ্গে তাপসীর সম্পর্কও দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও দুজনই ব্যক্তিগত জীবনকে সংবাদমাধ্যমের অতিরিক্ত নজর থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। বিয়ের ক্ষেত্রেও সেই ব্যক্তিগত পরিসর বজায় রাখার পথই বেছে নেন তারা।








