Logo

শুভ-পায়েলের হ্যাপিলি ম্যারিড, বিয়ের রহস্যের অবসান ৮ অক্টোবর

profile picture
বিনোদন প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩১
শুভ-পায়েলের হ্যাপিলি ম্যারিড, বিয়ের রহস্যের অবসান ৮ অক্টোবর
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলকে নিয়ে কয়েক মাস ধরে আলোচনার অন্যতম বিষয় ছিল তাদের ‘হ্যাপিলি ম্যারিড’ লেখা পোস্ট। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা দেওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, গোপনে বিয়ে করেছেন এই দুই তারকা। এবার সেই রহস্যের উত্তর মিলতে যাচ্ছে পর্দায়।

বিজ্ঞাপন

ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ছবিটি ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাবে।

মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে ছবিটি নিয়ে। দর্শকদের অনেকে কনটেন্টটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি কেয়া পায়েলের ব্যক্তিগত জীবন নিয়েও নানা প্রশ্ন করছেন ভক্তরা—বাস্তবে কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন তিনি?

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে এবং সবাই জানতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয়, বিয়েটা আমার হুট করেই হয়ে যাবে।’

বিজ্ঞাপন

আপাতত বিয়ের চেয়ে নিজের ক্যারিয়ারেই বেশি মনোযোগ দিতে চান কেয়া পায়েল। নাটক, এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। অক্টোবরের শুরুতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সব কাজ শেষ করে অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়েই প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে কেয়া পায়েলের। কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক জাহিদ প্রীতম বেশ বিনয়ী এবং পুরো টিমটাই খুব সহযোগিতাপূর্ণ ছিল।’

সহশিল্পী আরিফিন শুভরও প্রশংসা করেছেন কেয়া পায়েল। তিনি বলেন, ‘একজন নায়কের মধ্যে যেসব গুণাবলি ও ব্যক্তিত্ব থাকা উচিত, তার সবই রয়েছে শুভ ভাইয়ের মধ্যে। তিনি যেমন আন্তরিক ও প্রফেশনাল, তেমনই শুটিং সেটে ভীষণ সহযোগিতাপূর্ণ। শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।’

বিজ্ঞাপন

নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত কেয়া পায়েল। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘৮ অক্টোবর ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে। প্রথম ওয়েব ফিল্ম আর গল্পটাও চমৎকার সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এবার দর্শকরা একদম ভিন্নধর্মী এক পায়েলকে দেখতে পাবেন। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে যে রহস্যের জন্ম হয়েছিল, ৮ অক্টোবর ওয়েব ফিল্মটি মুক্তির পর তার পর্দার গল্পটি দর্শকদের সামনে পরিষ্কার হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD